Public App Logo
বিষমুক্ত প্রাকৃতিক চাষে জোর! দক্ষিণ দিনাজপুরে শুরু ‘কৃষি সখী’ কর্মসূচি। রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার কমিয়ে প্রাকৃতিক ও জৈব পদ্ধতিতে চাষাবাদ করতে এবার মহিলাদের মাধ্যমে সচেতনতার প্রচারের উদ্যোগ। জানা গিয়েছে, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় আয়োজিত দক্ষিণ দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাঝিয়ান ক্যাম্পাসে শুরু হয়েছে এনিয়ে বিশেষ প্রশিক্ষণ। জেলার আটটি ব্লক থেকে সেখানে মোট ৬০ জন চিহ্নিত মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রথম পর্যায়ে জেলার ৪টি ব্লকের ৩০ জন মহিলা এই প্রশিক্ষণের আওতায় এসেছেন। মূলত বিষমুক্ত চাষাবাদ মূল লক্ষ্য। সেক্ষেত্রে উন্নতমানের বীজ নির্বাচন, মাটি ও ফসলের পরিচর্যা, রোগ পোকা নিয়ন্ত্রণে কী করণীয়, গুরুত্বপূর্ণ সেই সংক্রান্ত বিষয়গুলি এই প্রশিক্ষণে শেখানো হচ্ছে মহিলাদের। - Kolkata News