গ্রেফতার বিজেপি কর্মী | পুলিশের নাম ভাঙিয়ে হাজার হাজার টাকা আদায়ের অভিযোগ!
#arest #bjpworkar #harrsnews #hariharpara
পুলিশের নাম ব্যবহার করে টাকা আদায়ের অভিযোগে হরিহরপাড়ায় গ্রেফতার হলেন এক বিজেপি কর্মী। ধৃতের নাম রিপুল শেখ। তাঁর বাড়ি কেশাইপুর এলাকায়। তিনি বিজেপির হরিহরপাড়া মাইনরিটি মোর্চার সদস্য বলে জানা গিয়েছে।
অভিযোগ, দুই পরিবারের বিবাদ মেটানোর নাম করে পুলিশের কথা বলে ১৫ হাজার টাকা আদায় করেন তিনি। লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার তাঁকে গ্রেফতার করেছে হরিহরপাড়া থানার পুলিশ। শনিবার বহরমপুর জেলা জজ আদালতে পাঠানো হয়।
অন্যদিকে, দলের কর্মী হলেও কেউ আইনের ঊর্ধ্বে নয় বলে জানিয়েছেন বিজেপির সাংগঠনিক জেলা সম্পাদক বিষ্ণুচরণ শিকদার।