*আসানসোলে MLA কাপে কিক অগ্নিমিত্রার, মাঠমুখী করতে উদ্যোগ বিজেপির*
*আসানসোল, নারায়ণকুড়ি:* একদিকে কড়া প্রশাসক, অন্যদিকে মাঠের ক্যাপ্টেন। রবিবার দুই ভূমিকাতেই দেখা গেল আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পালকে।
দিন যত বাড়ছে, মোবাইলের নেশায় মাঠ ভুলছে যুব সমাজ। যে মাঠ একসময় যুবক-যুবতীদের ভিড়ে গমগম করত, আজ তা খাঁ খাঁ করে। যুব সমাজকে ফের মাঠমুখী করতেই আসানসোল দক্ষিণ বিধানসভার মন্ডল-৪ ও নারায়ণকুড়ি বিজেপির উদ্যোগে আয়োজন করা হল একদিবসীয় *MLA কাপ ফুটবল প্রতিযোগিতার*।
এদিন নিজে মাঠে নেমে ফুটবলে কিক মেরে টুর্নামেন্টের শুভ সূচনা করেন বিধায়িকা অগ্নিমিত্রা পাল। অংশগ্রহণকারী দলগুলির খেলোয়াড়দের সঙ্গে আলাপচারিতা সারেন তিনি। তারপরই শুরু হয় জমজমাট ফুটবল যুদ্ধ।
এদিনের প্রতিযোগিতা ঘিরে এলাকার ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ।