রাখি বন্ধন উৎসবকে সামনে রেখে সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব ও সামাজিক ঐক্যের বার্তা দিতে বিশেষ উদ্যোগ নিল নয়াগ্রাম ৪ মণ্ডল বিজেপি। পাঁচকাহানিয়ায় বিজেপির দলীয় কার্যালয় চত্বরে পথ চলতি সাধারণ মানুষজনকে রাখি পরিয়ে ও মিষ্টিমুখ করিয়ে রাখি বন্ধন উৎসব উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন নয়াগ্রাম ৪ মণ্ডল বিজেপির সভাপতি ভাস্কর মণ্ডল-সহ অন্যান্যরা।