গোপীবল্লভপুর-হাতিবাড়ি রাস্তায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু ১। ধর্মপুর চকের কাছে সাইকেল ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দু’জন গুরুতর জখম হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোপীবল্লভপুর থানার পুলিশ।