
চ্যাম্পিয়ন বি.এম.এস.সি.সি*
‘মনোরঞ্জন দেবনাথ মেমোরিয়াল কাপ’
#cricket #champion #harrsnews #Ilambajar
ইলামবাজার: ক্ষুদে ক্রিকেটারদের প্রতিভা বিকাশের লক্ষ্যে ইলামবাজার ক্রিকেট একাডেমির উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো আন্ডার ১৩ ক্রিকেট টুর্নামেন্ট ‘মনোরঞ্জন দেবনাথ মেমোরিয়াল কাপ’। বসুধা অর্জুনতলা মিলন মেলা ক্রীড়াঙ্গনে আয়োজিত এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্তের একাধিক ক্রিকেট একাডেমি অংশগ্রহণ করে।
টুর্নামেন্টের মেগা ফাইনালে মুখোমুখি হয়েছিল আয়োজক ইলামবাজার ক্রিকেট একাডেমি এবং বি.এম.এস.সি.সি (B.M.S.C.C)। নির্ধারিত ৩৫ ওভারের এই উত্তেজনাপূর্ণ ম্যাচে দুই দলের ক্ষুদে ক্রিকেটারদের লড়াকু মানসিকতা ও দুর্দান্ত পারফরম্যান্স মাঠে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। টানটান উত্তেজনার শেষে ইলামবাজার ক্রিকেট একাডেমিকে ৩৬ রানে পরাজিত করে শিরোপা জয় করে নেয় বি.এম.এস.সি.সি।
আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গৌতম দেবনাথ, উত্তম দেবনাথ এবং কৈলাস মাহাতোর ঐকান্তিক ও বিশেষ সহযোগিতা ছাড়া এই বৃহৎ ক্রীড়াযজ্ঞ সফলভাবে সম্পন্ন করা সম্ভব হতো না। গ্রামীণ স্তরে ক্ষুদে ক্রিকেটারদের এমন প্রতিযোগিতা আগামী দিনে নতুন প্রতিভা তুলে আনতে বিশেষ ভূমিকা নেবে বলেই মনে করছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।