থিম ‘সুন্দরবনের সোহাগ ও সংগ্রাম’, প্রকৃতির সাজে কাকদ্বীপের বালক সংঘের দুর্গাপুজো
১৬ বছরে পদার্পণ
দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ বিধানসভার ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের বালক সংঘের দুর্গাপুজো। এবছর তাদের থিম ‘সুন্দরবনের সোহাগ ও স্বপ্ন’। সুন্দরী গাছের ছাল, পাতা-সহ বিভিন্ন প্রাকৃতিক উপাদানে সাজিয়ে তোলা হয়েছে পুজোমণ্ডপ। শুধু মণ্ডপ নয়, গাছের ছাল ও পাতা দিয়ে তৈরি হয়েছে প্রতিমাও। মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে সুন্দরবনের মানুষের জীবনযাত্রা, মধু সংগ্রহ এবং তাঁদের জীবিকা নির্বাহের নানা চিত্র। প্রকৃতির কোলে সুন্দরবনের জীবনকাহিনি তুলে ধরে দর্শনার্থীদের নজর কাড়তে প্রস্তুত বালক সংঘের এই পুজোমণ্ডপ।