
নদিয়ার কৃষ্ণনগরে একটি আবাসিক স্কুলের হস্টেলের শৌচাগার থেকে ১ ম শ্রেণির সঞ্জনা মণ্ডল (৭)এক খুদে ছাত্রীর দেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে কৃষ্ণনগর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। সে কৃষ্ণনগর কুইন্স গার্লস হাই স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী সঞ্জনা মণ্ডল(বয়স আনুমানিক ৬-৭ বছর)।শনিবার সকালে স্কুলের আবাসিক হস্টেলের শৌচালয় থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।ছাত্রীর পরিবারের সদস্যদের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়, তাকে খুন করা হয়েছে। তবে কে বা কারা এই ঘটনার পেছনে জড়িত, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।মৃত বছর সাতেকের সঞ্জনা মণ্ডল। সে কৃষ্ণনগরের কুইনস স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী। পরিবার সূত্রে জানা গিয়েছে, তাদের আদি বাড়ি ভীমপুর থানা এলাকায়। তবে বর্তমানে কৃষ্ণনগরের সন্ধ্যা মাঠপাড়া এলাকায় ভাড়াবাড়িতে বসবাস করতেন তাঁরা। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরে হস্টেলের শৌচালয়ে ছাত্রীটিকে পড়ে থাকতে দেখেন হস্টেলের ওয়ার্ডেন। এরপর বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়। খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করা হয়। শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে জানান।মৃতার বাবা অনিমেষ কুমার সাহা জানান, গ্রীষ্মের ছুটি শেষে শুক্রবারই তিনি মেয়েকে হস্টেলে রেখে এসেছিলেন। হঠাৎ দুঃসংবাদ পেয়ে তিনি স্তম্ভিত।মৃত্যুর আসল কারণ জানতে তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর থানার পুলিশ।ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর প্রকৃত কারণ (হত্যা নাকি দুর্ঘটনা) নিশ্চিতভাবে জানা যাবে।