Public App Logo
রান্নার গ্যাসের (Indane, HP ও Bharat Gas) আধারভিত্তিক ই-কেওয়াইসি (e-KYC) বা বায়োমেট্রিক যাচাই সম্পন্ন করার সময়সীমা বাড়িয়ে আগামী ২৩ অগস্ট ২০২৬ পর্যন্ত করা হয়েছে বলে ডিলার অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে। নির্ধারিত সময়ের মধ্যে এই কাজ না করলে ভর্তুকি পেতে সমস্যা বা রান্নার গ্যাস কিনতে অতিরিক্ত মূল্য গুনতে হতে পারে। সংশ্লিষ্ট গ্যাস কোম্পানির অফিশিয়াল মোবাইল অ্যাপ (যেমন—ইনডেনের জন্য IndianOil ONE, ভারত গ্যাসের জন্য Hello BPCL বা এইচপির জন্য HP Pay) এবং সঙ্গে Aadhaar FaceRD অ্যাপটি ডাউনলোড করুন। অ্যাপে রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে লগইন করে ই-কেওয়াইসি (e-KYC) অপশন বেছে নিন এবং ফেস স্ক্যানের (Face Authentication) মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন করুন।অনলাইনে সমস্যা হলে সরাসরি নিজের গ্যাস ডিস্ট্রিবিউটর বা ডিলারের অফিসে গিয়ে বায়োমেট্রিক যাচাই করিয়ে নিতে পারেন।গ্যাসের ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করা বাধ্যতামূলক বলে আগেই জানিয়েছিল তবে ২৩ অগস্ট পর্যন্ত গ্যাসে ই-কেওয়াইসি করার সুযোগ পাবেন গ্রাহকেরা। ইনডেন এলপিজি কুকিং গ্যাস ডিলার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বিজন বিশ্বাস বলেন, ''আমাদের কাছে রবিবার শেষ নয়, আগামী ২৩ অগস্ট পর্যন্ত গ্যাসে ই-কেওয়াইসি করার সুযোগ পাবেন গ্রাহকেরা। ই-কেওয়াইসি অনলাইন এবং অফলাইন—দুই ভাবেই করা যাবে। - Kolkata News