কাকদ্বীপে ৫১ ফুটের দুর্গা প্রতিমা, লেজার লাইটের বিশেষ আকর্ষণে দর্শনার্থীদের ভিড়।
দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ বিধানসভার শ্রী শ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের মাইতির চক ইয়ংস্টার ক্লাবের উদ্যোগে এবছর তৈরি হয়েছে ৫১ ফুটের বিশাল দুর্গা প্রতিমা। এবছর তাদের ভাবনা ‘মহামায়া রূপে মা বিরাজমান’। সম্পূর্ণ মৎস্যজীবী অধ্যুষিত এই এলাকায় ৫১ ফুটের দুর্গা প্রতিমা দেখতে ভিড় জমাচ্ছেন কাকদ্বীপ-সহ বিভিন্ন প্রান্তের দর্শনার্থীরা। মণ্ডপের বিশেষ আকর্ষণ লেজার লাইটের মাধ্যমে মা দুর্গা ও মহিষাসুরের দৃশ্য। আলোর এই বিশেষ উপস্থাপনা নজর কাড়ছে দর্শনার্থীদের।