
হেমতাবাদে কংগ্রেসের যোগদান
বিভিন্ন দল ছেড়ে প্রায় ২০০ জন কর্মী সমর্থক যোগদান করে।
#joinjng #hemtabad #congressjoinjng #harrsnews
‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে হেমতাবাদ ব্লক কংগ্রেসের উদ্যোগে এক বিশাল রাজনৈতিক সভা ও যোগদান কর্মসূচির আয়োজন করা হয়।
উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের মাল্টিপারপাস হলে এই সভা শুরু হয়।
এদিনের এই কর্মসূচির অন্যতম প্রধান আকর্ষণ ছিল দলবদল। জেলা ও ব্লক নেতৃত্বের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে প্রায় ২০০ জন কর্মী-সমর্থক আনুষ্ঠানিকভাবে জাতীয় কংগ্রেসে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন জেলা সভাপতি তুষার কান্তি গুহ ও প্রাক্তন সভাপতি মোহিত সেনগুপ্ত। নেতৃত্বের দাবি, এই যোগদানের ফলে হেমতাবাদ ব্লকে কংগ্রেসের সংগঠন আরও শক্তিশালী হলো।
মাল্টিপারপাস হলের সভা শেষে নেতৃত্ব ও কর্মীদের উপস্থিতিতে হেমতাবাদ সদর এলাকায় একটি বিশাল মিছিল বের হয়। ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ ধ্বনি তুলে মিছিলটি সদর এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। এই কর্মসূচিকে ঘিরে এদিন কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি তুষার কান্তি গুহ এবং প্রাক্তন জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন হেমতাবাদ ব্লক কংগ্রেসের সভাপতি তাজিমুদ্দিন তালুকদার সহ ব্লক ও জেলা স্তরের অন্যান্য প্রথম সারির নেতৃত্ব। বক্তারা তাঁদের বক্তব্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র রক্ষা এবং সাধারণ মানুষের ভোটাধিকার সুনিশ্চিত করার ওপর জোর দেন।