![ভিক ভলেন্টিয়ার কিডনি পাচার চক্রে? বিধাননগরে চাঞ্চল্য!
Bengal icon news কাজের নাম করে কলকাতা থেকে পাঞ্জাব! ২০ হাজার টাকা বেতনে দিল্লিতে হাউসকিপিং-এর কাজের টোপ দিয়ে এক যুবককে লুধিয়ানায় নিয়ে গিয়ে কিডনি কেটে নেওয়ার অভিযোগ!
অভিযোগ, বিধাননগর সাউথ থানা এলাকার বাসিন্দা ওই যুবক হ্যান্ড গ্লাভস কারখানায় কাজ করতেন। পাড়াতেই ভাড়া থাকা প্রভাস মণ্ডল [আদি বাড়ি ডায়মন্ড হারবার]
তাকে বেশি বেতনের লোভ দেখিয়ে প্রথমে দিল্লি ও পরে পাঞ্জাবের লুধিয়ানার একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে অজ্ঞান করে কিডনি বের করে নেওয়া হয় বলে অভিযোগ।
জ্ঞান ফিরতেই যুবক দেখেন পেটে সেলাই, মুখে পাইপ। বর্তমানে তিনি বিছানায়, কাজ করার ক্ষমতা নেই।
আরও চাঞ্চল্যকর অভিযোগ - ঘটনা ধামাচাপা দিতে আসে লক্ষণ মণ্ডল নামে এক সিভিক ভলেন্টিয়ার। পরিবারের দাবি, সে থানায় না যেতে বলে এবং বলে "৫-৬ লাখ টাকা দিলে পুলিশ ছেড়ে দেবে, কিডনি ফেরত ও আজীবন বসে খাওয়ার ব্যবস্থা করে দেব"।
এমনকি কাটমানি হিসাবে টাকা নেওয়ারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
পরিবার মঙ্গলবার বিধাননগর সাউথ থানায় অভিযোগ দায়ের করে। অভিযুক্ত প্রভাস মণ্ডল গ্রেফতার। এই চক্রের জাল কতদূর? তদন্তে পুলিশ।](/_next/image?url=https%3A%2F%2Fmedia-public.pix.in%2Fpublic%2Fimages%2Fv1%2Fvariants%2Fjpg%2Fm%2F2026%2F08_aug%2F22_sat%2Fimg_1787431417011_41.jpg&w=3840&q=75)
ভিক ভলেন্টিয়ার কিডনি পাচার চক্রে? বিধাননগরে চাঞ্চল্য!
Bengal icon news কাজের নাম করে কলকাতা থেকে পাঞ্জাব! ২০ হাজার টাকা বেতনে দিল্লিতে হাউসকিপিং-এর কাজের টোপ দিয়ে এক যুবককে লুধিয়ানায় নিয়ে গিয়ে কিডনি কেটে নেওয়ার অভিযোগ!
অভিযোগ, বিধাননগর সাউথ থানা এলাকার বাসিন্দা ওই যুবক হ্যান্ড গ্লাভস কারখানায় কাজ করতেন। পাড়াতেই ভাড়া থাকা প্রভাস মণ্ডল [আদি বাড়ি ডায়মন্ড হারবার]
তাকে বেশি বেতনের লোভ দেখিয়ে প্রথমে দিল্লি ও পরে পাঞ্জাবের লুধিয়ানার একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে অজ্ঞান করে কিডনি বের করে নেওয়া হয় বলে অভিযোগ।
জ্ঞান ফিরতেই যুবক দেখেন পেটে সেলাই, মুখে পাইপ। বর্তমানে তিনি বিছানায়, কাজ করার ক্ষমতা নেই।
আরও চাঞ্চল্যকর অভিযোগ - ঘটনা ধামাচাপা দিতে আসে লক্ষণ মণ্ডল নামে এক সিভিক ভলেন্টিয়ার। পরিবারের দাবি, সে থানায় না যেতে বলে এবং বলে "৫-৬ লাখ টাকা দিলে পুলিশ ছেড়ে দেবে, কিডনি ফেরত ও আজীবন বসে খাওয়ার ব্যবস্থা করে দেব"।
এমনকি কাটমানি হিসাবে টাকা নেওয়ারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
পরিবার মঙ্গলবার বিধাননগর সাউথ থানায় অভিযোগ দায়ের করে। অভিযুক্ত প্রভাস মণ্ডল গ্রেফতার। এই চক্রের জাল কতদূর? তদন্তে পুলিশ।