‘CPIM-এর কারণে আগে কোনও পুজোই করা যেত না, এখন মন খুলে পুজো করতে পারেন মানুষ’: বিপ্লব কুমার দেব
ত্রিপুরায় ধর্মীয় অনুষ্ঠান ও পুজো নিয়ে সিপিআই(এম)-কে নিশানা করলেন সাংসদ বিপ্লব কুমার দেব। তাঁর দাবি, আগে সিপিআই(এম)-এর আমলে মানুষ স্বাধীনভাবে পুজো-অর্চনা করতে পারতেন না। বর্তমানে রাজ্যের মানুষ মন খুলে পুজো করতে পারছেন বলেও দাবি করেন তিনি।
বিপ্লব কুমার দেবের আরও দাবি, আগের তুলনায় ত্রিপুরায় গণেশ পুজোর সংখ্যা বেড়েছে। তাঁর বক্তব্য, এখন আর আগের মতো দুর্গাপুজোর প্যান্ডেলের সামনে তথাকথিত সাম্যবাদীদের স্লোগান লেখা থাকে না।
তবে সাংসদের এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। সিপিআই(এম)-এর পক্ষ থেকে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযোজন করা হবে।
#TripuraPolitics #BiplabDeb #CPIM #TripuraNews