Public App Logo
শুক্রবার চুঁচুড়ায় বিজেপি বিধায়ক সুবীর নাগের ভারতমাতা পুজোয় উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন একাধিক প্রশ্নের উত্তরে অকপট জবাব দেন সাংসদ। নিজে মুখেই স্বীকার করেন, “এখন মনে হয়, আরবানা মন্তব্য না করলেই ভাল হত।” এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রচনা বলেন, “আমাকে এক সাংসদ অ্যাটাক করেছিলেন। তাই জবাব দিয়েছি। একটা ছোট ফ্ল্যাটে থাকতাম। স্বপ্ন দেখতাম আরবানায় থাকার। মা বাবাকে রাখার। সেই স্বপ্ন পূরন হয়েছে। আগে কোনওদিন কাউকে বলিনি। আমিও গড়িয়াহাট থেকে কাপড় কিনি। আমার মা গড়িয়ায় থাকে। আমার মন্তব্য নিয়ে বন্ধুরা কিছু বলেনি। তবে কিছু লোক সমাজ মাধ্যমে বলেছে। এখন মনে হয় আরবানা মন্তব্য না করলেই ভাল হত।” - Kolkata News