পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা পৌঁছানোর পর, তাঁদের বাড়ির দরজায় 'গর্বিত প্রাপক' স্টিকার সাঁটার এক অভিনব উদ্যোগ শুরু করেছেন রাজ্যের পর্যটন মন্ত্রী তথা বিধায়ক শংকর ঘোষ।
মন্ত্রী শংকর ঘোষ নিজের নির্বাচনী কেন্দ্র শিলিগুড়ির বিভিন্ন বুথে বুথে গিয়ে সাধারণ মহিলাদের সঙ্গে সরাসরি কথা বলছেন।মহিলারা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার প্রথম কিস্তির ৩,০০০ টাকা পাওয়ার কথা নিশ্চিত করলেই, তাঁদের বাড়ির দেওয়ালে বা দরজায় 'অন্নপূর্ণা যোজনা গর্বিত প্রাপক' লেখা স্টিকার সেঁটে দেওয়া হচ্ছে।কোনো যোগ্য আবেদনকারী যাতে এই সরকারি প্রকল্পের সুবিধা থেকে বাদ না যান, তা সুনিশ্চিত করাই এই প্রচারের মূল লক্ষ্য। যাঁদের টাকা এখনও ঢোকেনি, তাঁদের নথিপত্র খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছেন মন্ত্রী রাজ্যজুড়ে অন্নপূর্ণা যোজনার টাকা বণ্টন নিয়ে বিরোধীদের নানা অভিযোগ ও সাধারণ মানুষের একাংশের ক্ষোভের মধ্যে মন্ত্রীর এই জনসংযোগ উপভোক্তাদের মনোবল বাড়াতে সাহায্য করছে।