কলকাতা পুরসভায় (KMC) প্রশাসনিক পুনর্বিন্যাসের কারণে বর্তমানে প্রস্তাবিত ২০৯টি ওয়ার্ডের সংখ্যা আরও দুই বেড়ে ২১১টি হতে পারে।এর পাশাপাশি, ডিলিমিটেশনের খসড়া তালিকায় ভারসাম্যহীনতার জেরে অন্তত ৪৫টি ওয়ার্ডের ভোটার সংখ্যা তীব্র প্রশ্নের মুখে পড়েছে।প্রতিটি ওয়ার্ডে সমসংখ্যক ভোটার (গড়ে প্রায় ১৬,০০০) রাখার লক্ষ্য থাকলেও খসড়া তালিকায় তা মানা যায়নি।
প্রতিটি ওয়ার্ডে সমসংখ্যক ভোটার (গড়ে প্রায় ১৬,০০০) রাখার লক্ষ্য থাকলেও খসড়া তালিকায় তা মানা যায়নি। ১২টি ওয়ার্ডে ভোটারের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়ে গেছে। এমনকি রিপন স্ট্রিট-আলিমুদ্দিন এলাকার ৬২ নম্বর ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩২ হাজারেরও বেশি বলে সর্বদলীয় বৈঠকে অভিযোগ উঠেছে। ৩২টি ওয়ার্ডে ভোটারের সংখ্যা সাড় ১৩ হাজারের নিচে রয়েছে।বিরোধীদের অভিযোগ, আসন্ন পুরভোটে শাসক দলকে বাড়তি সুবিধা পাইয়ে দিতেই ইচ্ছামতো ওয়ার্ডের সীমানা নির্ধারণ করা হয়েছে।
পুরসভার কমিশনার ও প্রশাসক স্মিতা পাণ্ডে জানিয়েছেন যে, ডিলিমিটেশন নিয়ে জমা পড়া সমস্ত অভিযোগ ও আপত্তি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে চূড়ান্ত তালিকায় পরিবর্তন করা হতে পারে।