দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠকে প্রদ্যুৎ কিশোর
দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক করলেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি. এল. সন্তোষ এবং সম্বিত।
দিল্লিতে এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। বৈঠকে ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতি সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। তবে বৈঠকে ঠিক কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। তিপ্রা মথা সুপ্রিমোর সঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্বের এই বৈঠক আগামী দিনে ত্রিপুরার রাজনীতিতে নতুন কোনও সমীকরণের ইঙ্গিত দিচ্ছে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।
Ambassa, Dhalai | Aug 11, 2026