Public App Logo
ভোজনরসিকদের জন্য সুখবর! ফুড ফেস্টিভ্যাল করতে চলেছে রাজ্য সরকার। ১৫ আগস্ট স্বাধীনতা দিবস থেকে চলবে এই উৎসব। চলবে ১৬ আগস্ট পর্যন্ত। দু’দিন ব্যাপী এই ফুড ফেস্টিভ্যাল হবে মিলেনিয়াম পার্কে। পর্যটন বিভাগ এই উৎসবের আয়োজন করবে। শুক্রবার নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৫ ও ১৬ আগস্ট এই উৎসব হবে। বিকেল ৪টে থেকে রাত ১১ পর্যন্ত তা খোলা থাকবে। ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ প্রোগ্রামের অধীনে রাজ্য সরকারের পর্যটন বিভাগ এই উৎসব আয়োজন করছে। ভরা বর্ষায় এই আয়োজনে কী কী থাকবে তা নিয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে ইলিশ মাছের বিভিন্ন থাকবে বলে মনে করা হচ্ছে। সঙ্গে থাকছে রকমারি পদও। - Kolkata News