ইটাহার: পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে ইটাহার থানা প্রাঙ্গণে প্রতিকী সড়ক প্রস্তুত করে ট্রাফিক নিয়ম সমর্কে সচেতনতার পাঠ পড়ুয়াদের
থানা প্রাঙ্গণে প্রতিকী সড়ক এঁকে পড়ুয়াদের পথ নিরাপত্তার পাঠ দিল পুলিশ। ট্রাফিক নিয়ম সম্পর্কে পড়ুয়াদের মধ্যে সচেতনা বৃদ্ধি করতে এমন অভিনব উদ্যোগ নিল ইটাহার থানার পুলিশ প্রশাসন। মঙ্গলবার পথ নিরাপত্তা সপ্তাহের অঙ্গ হিসেবে ইটাহার থানা প্রাঙ্গণে এই সচেতনতা মূলক কর্মসূচির আয়োজন করা হয়। এদিন থানা প্রাঙ্গণকে সাজিয়ে তোলা হয় নানান ধরনের ট্রাফিক সিগ্নালের প্ল্যাকার্ডে। এদিন ট্রফিক সিগ্নালিং এর প্ল্যাকার্ড দেখিয়ে পড়ুয়াদের সচেতন করেন আইসি গৌতম চৌধুরী সহ অন্যরা।