পুঞ্চা: গগদা গ্রামের নদী ঘাট থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ
Puncha, Purulia | Aug 20, 2026 নদী থেকে উদ্ধার হলো এক ব্যাক্তির মৃতদেহ।বৃহস্পতিবার সকাল ৭.৩০ টা নাগাদ দেহ উদ্ধার হয় পুঞ্চা থানার অন্তর্গত নপাড়া অঞ্চলের গগদা নদী ঘাটে।স্থানীয় সূত্রে জানা যায় গতকাল গগদা গ্রামের সুদাকর শবর নদীতে স্নান করতে গিয়েছিলেন। কিন্তু তিনি স্নান করতে গিয়ে আর বাড়ি ফেরেননি। পরবর্তীকালে অনেক খোঁজাখুঁজির পরও তাঁর না খোঁজ মেলায় বৃহস্পতিবার সকালে নদীর মধ্যে দেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। স্থানীয়দের প্রচেষ্টায় দেহ উদ্ধার করা হয় ওই ব্যক্তির।