পুরুলিয়া ১: বিশেষ আলোকসজ্জায় সেজে উঠল পুরুলিয়া, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালন শহর জুড়ে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপন উপলক্ষে উৎসবের আমেজ দেখা গেল গোটা পুরুলিয়া শহর জুড়ে। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে শহরজুড়ে নেওয়া হয়েছে নানা রঙিন উদ্যোগ। সন্ধ্যে নামতেই বর্ণময় আলোকসজ্জায় সেজে উঠেছে সমগ্র পুরুলিয়া শহর। সরকারি দপ্তর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান প্রশাসনিক ভবন ও গুরুত্বপূর্ণ চত্বরগুলি বিভিন্ন রঙের আলোয় আলোকিত হয়ে উঠেছে।