পুরুলিয়া ২: পুরুলিয়া জেলা পুলিশের পরিকাঠামোগত উন্নয়নের ধারাবাহিকতায় জেলা পুলিশের উদ্যোগে নবনির্মিত কনফারেন্স রুম, উদ্বোধন
পুরুলিয়া জেলা পুলিশের পরিকাঠামোগত উন্নয়নের ধারাবাহিকতায় বৃহস্পতিবার জেলা পুলিশের উদ্যোগে নবনির্মিত কনফারেন্স রুম, ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম এবং ডিস্ট্রিক্ট সার্ভার রুমের পাশাপাশি আধুনিক ব্যাডমিন্টন কোট শুভ উদ্বোধন করা হয়।উক্ত পরিকাঠামোগুলির শুভ উদ্বোধন করেন পুরুলিয়ার পুলিশ সুপার কুমার সানি রাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ধীরাজ কুমার,-সহ জেলা পুলিশের অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীবৃন্দ।