শিলচর পৌরনিগমের ১১ নম্বর ওয়ার্ডের জমাজল সমস্যার স্থায়ী সমাধানে মাস্টার ড্রেনেজ প্রকল্পের সঠিক ও কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করলেন বিজেপি দলের নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর অভিষেক চক্রবর্তী। ওয়ার্ডের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে পরিকল্পিত নিকাশি ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।
পাশাপাশি, আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ওয়ার্ডবাসীসহ সকলকে আগাম দুর্গাপুজার শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর অভিষেক চক্রবর্তী। মা দুর্গার কাছে সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন তিনি।
#Silchar #SilcharMunicipalCorporation #AbhishekChakraborty #MasterDrainageProject #DrainageSystem #DurgaPuja #BJP #TARANGATV