মহালয়ায় হাইলাকান্দিতে প্রায় ২ হাজার ভক্তের মধ্যে চা-চিড়ার পোহা বিতরণ বিজেপি যুবমোর্চার
মহালয়া উপলক্ষে হাইলাকান্দিতে প্রায় দুই হাজার ভক্তের মধ্যে চা ও চিড়ার পোহা বিতরণ করল বিজেপির হাইলাকান্দি জেলা যুবমোর্চা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি যুবমোর্চার হাইলাকান্দি জেলা সভাপতি সানি বিশ্বাস।
দেবীপক্ষের সূচনা উপলক্ষে ভক্তদের মধ্যে এই খাবার বিতরণ করা হয়। এদিন সানি বিশ্বাস সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দেবীপক্ষের আগমনকে স্বাগত জানান। মহালয়ার পবিত্র মুহূর্তে এই উদ্যোগে ভক্তদের মধ্যে উৎসাহ ও আনন্দের পরিবেশ দেখা যায়।