পুরুলিয়া ১: কসাই নদীর চরাড়া থেকে উদ্ধার মহিলার মুণ্ডুহীন পচা-গলা দেহ, চাঞ্চল্য এলাকায়
নদীর চরাড়া থেকে এক মহিলার মুণ্ডুহীন ও পচা-গলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। এদিন বিকেলে টামনা থানার পুলিশ কসাই নদীর ভান্ডার পুয়াড়া ও ডুমুরডি এলাকার মাঝখানের একটি নির্জন স্থান থেকে দেহটি উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকেলে নদীর চরে দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় টামনা থানার পুলিশ বাহিনী। ময়নাতদন্তের জন্য পচা-গলা দেহটি উদ্ধার করে পাঠানো হয়েছে।