"মুখ্যমন্ত্রী ফিতা কেটে গেলেই কি কারখানা হয়ে যাবে ? আমরা চাইলে কারখানা হতে দেবো না। আমরা শিল্প চাই, কর্মসংস্থান চাই—তবে সেই শিল্পের নামে গ্রামের পরিবেশ ও মানুষের জীবনযাত্রা বিপন্ন হোক, তা আমরা চাই না।" পুরুলিয়ার রঘুনাথপুরের দুরমুট এলাকায় স্পঞ্জ আয়রন কারখানা নির্মানের প্রতিবাদে পথে নাম এমনই বললেন এলাকাবাসীরা।