হেমতাবাদ: হেমতাবাদে নাবানিকাকে যৌন হেনস্তা ও প্রাণ নাশের হুমকির অভিযোগ, ধৃত অভিযুক্ত
এক নাবালিকাকে যৌন হেনস্থা ও প্রাণনাশের হুমকির অভিযোগে অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। ধৃত যুবকের নাম মনিব আলী ২১ বাড়ি হেমতাবাদ ব্লকের বাহালা এলাকায়। বৃহস্পতিবার ধৃত যুবককে আদালতে পেশ করে পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে বুধবার সকালে ওই নাবালিকা স্কুলে যায় এরপর বাড়ি ফেরার পথে অভিযুক্ত যুবক তাকে ডেকে নিয়ে আখের রসে কিছু মিশিয়ে দিয়ে খাওয়ায়।