জাল লটারি কারবারে গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত সদস্য
সামশেরগঞ্জে জাল লটারি চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হলেন তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্য ফারিকুল ইসলাম। শনিবার গভীর রাতে রতনপুরে তার বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের কাছ থেকে বিপুল পরিমাণ লটারি ও কম্পিউটার সামগ্রী উদ্ধার হয়েছে। একই মামলায় আজাদ শেখ ও বরজাহান শেখ নামে আরও দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। জাল লটারি চক্রের মূল নেটওয়ার্ক ও আর্থিক লেনদেনের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।