নেশামুক্ত ভারত অভিযানে শালতোড়ায় দৌড় প্রতিযোগিতা, বার্তা— ‘Say No to Drugs, Say Yes to Sports’
নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ বাঁকুড়া জেলা পুলিশ ও শালতোড়া থানার। দৌড় প্রতিযোগিতার পাশাপাশি লক্ষয় কর্মসূচির আওতায় চলছে ইনডোর ও আউটডোর ক্লাস এবং যোগব্যায়ামের প্রশিক্ষণ।
নেশামুক্ত ভারত অভিযান কর্মসূচির অঙ্গ হিসেবে বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে এবং শালতোড়া থানার আয়োজনে অনুষ্ঠিত হলো দৌড় প্রতিযোগিতা ২০২৬। গত ২৮শে অক্টোবর, বুধবার, শালতোড়া বিধান স্টেডিয়ামে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
‘সে নো টু ড্রাগস, সে ইয়েস টু স্পোর্টস’— অর্থাৎ, ‘মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন’— এই বিশেষ বার্তাকে সামনে রেখেই আয়োজিত হয় এই কর্মসূচি।
বর্তমানে যুবসমাজের একটা বড় অংশকে মাদকের কুপ্রভাব থেকে দূরে রাখা এবং সুস্থ জীবনযাপনের প্রতি আগ্রহী করে তোলা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই খেলাধুলার মাধ্যমে সচেতনতা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বাঁকুড়া জেলা পুলিশ ও শালতোড়া থানা।
দৌড় প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা— উভয় বিভাগের প্রতিযোগীরাই অংশগ্রহণ করেন। নিজেদের শারীরিক সক্ষমতা ও প্রতিভার পরিচয় দেন তাঁরা। প্রতিযোগিতা শেষে দুই বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী, মোট ছয়জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। পুরস্কার সরূপ হেলমেট প্রদান করা হয় শালতোড়া থানা পুলিশ প্রশাসনের তরফে ।
প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার হিসেবে হেলমেট প্রদান করা , যা একদিকে যেমন তাঁদের উৎসাহিত করেছে, তেমনই পথনিরাপত্তা ও নিরাপদে গাড়ি চালানোর গুরুত্বের বার্তাও বহন করেছে।
তবে শুধু দৌড় প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ নয় পুলিশের এই উদ্যোগ। যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে এবং নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করতে বাঁকুড়া জেলা পুলিশ ও শালতোড়া থানার তরফে চলছে লক্ষয় কর্মসূচি।
এই কর্মসূচির অন্তর্ভুক্ত ইনডোর ক্লাস ও আউটডোর ক্লাসের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে অংশগ্রহণকারীদের। সেই ধারাবাহিকতায় শালতোড়া বিধান স্টেডিয়ামে বিকেলবেলায় অনুষ্ঠিত হয় আউটডোর ক্লাসের অনুশীলন। পাশাপাশি, প্রশিক্ষিত কর্মকর্তার তত্ত্বাবধানে আয়োজন করা হয় যোগব্যায়ামের কর্মশালা।
এই কর্মশালায় শরীরচর্চা ও যোগব্যায়ামের মাধ্যমে সুস্থ থাকার গুরুত্ব তুলে ধরা হয়। নিয়মিত ব্যায়াম, শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন এবং মানসিক সুস্থতার পাশাপাশি যুবসমাজকে নেশার আসক্তি থেকে দূরে রাখতে এই ধরনের উদ্যোগ বিশেষ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।
খেলাধুলা, শারীরিক অনুশীলন এবং যোগব্যায়াম— এই তিনটি বিষয়কে একসঙ্গে গুরুত্ব দিয়ে যুবসমাজের মধ্যে সুস্থ জীবনযাপনের অভ্যাস গড়ে তোলার বার্তা দিচ্ছে বাঁকুড়া জেলা পুলিশ ও শালতোড়া থানা।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শালতোড়া ব্লকের বিডিও সৌমাল্য ঘোষ, শালতোড়ার বিশিষ্ট সমাজসেবী রাহুল গাঙ্গুলি, অরূপ মণ্ডল, গঙ্গাজলঘাটি সার্কেলের সিআই সৌমিত্র মণ্ডল, শালতোড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোরঞ্জন নাগ এবং শালতোড়া থানার মেজোবাবু তথা সাব-ইন্সপেক্টর আবির কুমার পাইন-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও পুলিশকর্মীরা।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিন্ময় দাস।
সব মিলিয়ে, নেশামুক্ত ভারত অভিযান এবং লক্ষয় কর্মসূচির মাধ্যমে শালতোড়ায় যুবসমাজকে সুস্থ, সচেতন ও শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনে উৎসাহিত করার এক ইতিবাচক উদ্যোগ উঠে এল।
মাদক থেকে দূরে থেকে খেলাধুলা ও শরীরচর্চার মাধ্যমে নিজেকে সুস্থ রাখার বার্তাই ছড়িয়ে দেওয়া হলো এই কর্মসূচির মধ্য দিয়ে।
মাদক নয়, খেলাধুলা হোক জীবনের সঙ্গী।
নেশা নয়, সুস্থ জীবনই হোক আগামীর অঙ্গীকার।
এই বার্তাকে সামনে রেখেই এগিয়ে চলেছে বাঁকুড়া জেলা পুলিশ ও শালতোড়া থানার এই উদ্যোগ।
Saltora, Bankura | Oct 29, 2026