ইটাহার: পাচারের ছক বানচাল! ইটাহারে চৌরঙ্গী মোড় থেকে উদ্ধার ৬ টি মোষ, গ্রেফতার মালদহের ৩ জন
মোষ পাচারের ছক বানচাল! গ্রেপ্তার মালদহের ৩ জন। বাজেয়াপ্ত একটি ছোট লরি। শনিবার ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে পেশ করল ইটাহার থানার পুলিশ। ধৃত আকাশ আলি, নাজির হোসেন ও সালিম শেখের বাড়ি মালদহ জেলার বৈষ্ণবনগর থানা এলাকায়। গোপন সূত্রে খবরের ভিত্তিতে ইটাহারের চৌরঙ্গী মোড় এলাকায় জাতীয় সড়কে অভিযান চালিয়ে উদ্ধার হয় ৬ টি মোষ।