রায়গঞ্জ: পরিহারপুরে গৃহবধূর আত্মহত্যা নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ, মর্গে দেহ
রায়গঞ্জ থানার বিন্দোল এলাকার পরিহারপুরে এক গৃহবধূর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার পুলিশ জানায়, মৃতার নাম মেহেরুন্নেসা (৩০)। শ্বশুরবাড়ি পরিহারপুরে। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে ফাঁকা বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। তবে মৃত্যুর সঠিক কারণ বুঝতে পারছে না পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।