নলহাটি-১ নম্বর ব্লকের অন্তর্গত চামটি বাগান,হরিপুরপোধরা থেকে মেহেগ্রাম পর্যন্ত মাঠের রাস্তার বেহাল দশায় চরম সমস্যার মুখে পড়েছেন এলাকার কৃষকরা। বিশেষ করে বর্ষার সময় রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে যাওয়ায় কৃষিজ পণ্য পরিবহন ও যাতায়াতে সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের।
স্থানীয়দের দাবি, এই রাস্তা সংস্কার করা হলে কুরুমগ্রাম, মেহেগ্রাম সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও সুবিধাজনক হবে। কৃষকদের পাশাপাশি সাধারণ মানুষও উপকৃত হবেন এবং এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে।
তাই দ্রুত এই রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি।
#নলহাটি #নলহাটি১নম্বরব্লক #বীরভূম #কুরুমগ্রাম #মেহেগ্রাম #রাস্তারবেহালদশা #কৃষকসমস্যা #রাস্তা_সংস্কার #যোগাযোগব্যবস্থা #দৃষ্টি_আকর্ষণ #Bdonalhati