ব্যারাকপুর ১: আগামীকাল বামফ্রন্টের আংশিক প্রার্থী তালিকা প্রকাশ পাবে, কাঁচড়াপাড়ায় জানালেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু
কাঁচরাপাড়ায় প্রয়াত সিপিআইএম নেতা বৃন্দাবন দাসের নমাঙ্কিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে এসে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন আগামী কাল বামফ্রন্টের আংশিক প্রার্থী তালিকা প্রকাশ পাবে তিনি এর পাশাপাশি জানান এখনো পর্যন্ত বৃহত্তর ও বামফ্রন্ট এবং তৃণমূল বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা চলছে। এর পাশাপাশি দুই দফায় পশ্চিমবঙ্গে ভোট ঘোষণা হওয়া নিয়েও নিজের মতামত জানান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।