হুড়া: চোরদের তাড়াতে আবার বিজেপিকে জয়ী করবে জনগন,ঢোলকাটা গ্রামে প্রচারের গিয়ে বললেন কাশীপুর বিধানসভার বিজেপি প্রার্থী
Hura, Purulia | Mar 31, 2026 ২৪৪ নং কাশীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কমলাকান্ত হাঁসদা হুড়া ব্লকের খৈরিপিহিড়া ও লক্ষনপুর ঢোলকাটা গ্রামে বাড়ি বাড়ি প্রচার চালালেন। দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্রামগুলোতে ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং কার্যকর্তাদের নিয়ে বৈঠক করেন। প্রার্থী কমলাকান্ত হাঁসদা জানান, মানুষের সাড়া ব্যাপক—চোরদের তাড়াতে এবার বিজেপিকে জয়ী করার মনোভাব স্পষ্ট। তাঁর মতে, মানুষ তাঁদের সঙ্গেই আছে।