রায়গঞ্জ: রায়গঞ্জে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত, ২০০-র বেশি পথ কুকুরকে টিকা
বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে প্রাণিসম্পদ বিকাশ বিভাগ, উত্তর দিনাজপুরের উদ্যোগে রায়গঞ্জে ২০০-র বেশি পথ কুকুরকে জলাতঙ্ক প্রতিষেধক দেওয়া হয়। সকাল আটটায় ঘড়ি মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকায় টিকাকরণ চলে। পিপল ফর অ্যানিম্যালসের সদস্যরা বাটারফ্লাই নেট দিয়ে কুকুর ধরে টিকা দেন ও লিফলেট বিলি করেন। উদয়চন্দ্র বিদ্যাপীঠে শোভাযাত্রা ও সেমিনার হয়। রায়গঞ্জকে জলাতঙ্কমুক্ত করতে পৌরসভার এগিয়ে আসার আহ্বান জানানো হয়।