রায়গঞ্জ: রায়গঞ্জে শিক্ষার নতুন দিগন্ত: চালু হলো NIOS-এর শাখা, বৃত্তিমূলক কোর্সে উন্মুক্ত সুযোগ
রায়গঞ্জে শিক্ষার প্রসারে বড় পদক্ষেপ। শুক্রবার রায়গঞ্জ সারদা বিদ্যামন্দির ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং (NIOS)-এর নতুন শাখার উদ্বোধন করেন রাজ্য মন্ত্রী বিরাজ বিশ্বাস। উপস্থিত ছিলেন NIOS-এর চেয়ারম্যান অখিলেশ মিশ্রা প্রমুখ। উদ্যোক্তাদের জানানো হয়েছে, আপাতত টেলারিং ও হোমিওপ্যাথি বিষয়ে বৃত্তিমূলক কোর্স চালু হয়েছে। ভবিষ্যতে আরও কোর্স চালু হবে। এই শাখার ফলে উত্তর দিনাজপুর জেলার পড়ুয়ারা বিশেষভাবে উপকৃত হবেন।