রামপুরহাট ১: তারাপীঠ আটলা রাস্তায় দুটি চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ,সংঘর্ষে জখম হলো একটি চারচাকা গাড়ির এক চালক
তারাপীঠ আটলা রাস্তায় দুটি চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ,সংঘর্ষে জখম হলো একটি চারচাকা গাড়ির এক চালক। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল আনুমানিক ৫ টা নাগাদ রামপুরহাট থানার তারাপীঠ আটলা রাস্তার ওপর। প্রত্যক্ষদর্শীদের দাবি রবিবার বিকেলে দুটি চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়, একটি চার চাকা গাড়ি চালক মদ্যপ অবস্থায় বেপরোয়া ভাবে গাড়ি নিয়ে আসছিল তাই এই দুর্ঘটনা।