জাতীয় গানের প্রতি অবমাননার প্রতিবাদে রামচন্দ্রঘাটে যুব মোর্চার বিক্ষোভ মিছিল
ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে নয়াদিল্লিতে জাতীয় কংগ্রেসের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কথিত আচরণ অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক।
ভারতীয় জনতা পার্টি মনে করে, জাতীয় সঙ্গীত দেশের সার্বভৌমত্ব, মর্যাদা ও জাতীয় চেতনার প্রতীক। তার প্রতি যেকোনও ধরনের অবমাননা দেশের প্রতিটি নাগরিকের অনুভূতিতে আঘাত করে। এই ঘটনার জন্য রাহুল গান্ধী ও কংগ্রেস নেতৃত্বের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে আজ রামচন্দ্রঘাট যুব মোর্চার উদ্যোগে আয়োজিত হয় প্রতিবাদ মিছিল।
উক্ত প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি শ্রী অরিন্দম দেব মহোদয়, খোয়াই জেলা বিজেপির সভাপতি শ্রী সমীর কুমার দাস, রামচন্দ্রঘাট মণ্ডল যুব মোর্চার সভাপতি শ্রী রূপক ঘোষ সহ অন্যান্য জেলা ও মণ্ডল নেতৃত্ব এবং অসংখ্য কার্যকর্তা।
Ambassa, Dhalai | Aug 21, 2026