রায়গঞ্জ: রায়গঞ্জে মদ ও মাদক বন্ধের দাবিতে AIMSS-এর বিক্ষোভ ও ডেপুটেশন
মদ ও মাদক বিক্রি বন্ধের দাবিতে রায়গঞ্জের কর্ণজোড়ায় আবগারি দপ্তরের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন (AIMSS)। মহিলা কর্মীরা ব্যানার হাতে বিক্ষোভ দেখিয়ে অভিযোগ করেন, অবাধে মদ ও মাদক বিক্রিতে যুবসমাজ ধ্বংস হচ্ছে, বাড়ছে পারিবারিক অশান্তি। সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে বেআইনি মদ ও মাদকের ঠেক বন্ধের দাবি জানিয়ে আবগারি আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়।