রতুয়া ১: মহরমকে কেন্দ্র করে একাধিক গ্রাম থেকে বের হল তাজিয়া, গোটা নুরপুর এলাকা পরিক্রমা করে কারবালায় পৌঁছবে
মহরমকে কেন্দ্র করে ইসলাম ধর্মাবলীর মানুষজন একত্রিতভাবে একাধিক গ্রাম থেকে বের হল তাজিয়া। সুসজ্জিত তাজিয়া নিয়ে একের পড়া গ্রাম পরিক্রমা করার মধ্য দিয়ে যুবকরা লাঠি খেলায় মেতে উঠেছে। ধর্মীয় যে ধরনের অস্থা আবেগ রয়েছে তাকে মাথায় রেখে এই কর্মসূচি পালন করা হচ্ছে। সে সমস্ত গ্রাম দিয়ে এই তাজিয়া পরিক্রমা করছে গ্রামবাসীরা দোয়াপ্রার্থনা করছেন। বিভিন্ন পদ পরিক্রমা করার মধ্য দিয়ে এই তাজিয়াগুলি কারবালা ময়দানে পৌঁছে চলবে জমজমাট লাঠি খেলা।প্রশাসনের নজরদারিও।