রতুয়া ১: সরকারের উন্নয়ন তুলে ধরে লক্ষ্মী এলো কর্মসূচি তৃণমূল নেতৃত্বের রতুয়ায়।
Ratua 1, Maldah | Feb 19, 2026 আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে রাজ্য সরকারের সার্বিক উন্নয়নের খতিয়ান সাধারণ ভোটারদের মাঝে তুলে ধরে লক্ষ্মী এলো কর্মসূচি গ্রহণ করা হলো রতুয়ায়। তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে বড় স্ক্রিনে সরকারের জনমুখী প্রকল্পের বিষয়ে সাধারণ মানুষের কাছে সিনেমার আদলে যাবতীয় বার্তা পৌঁছে দেয়া হচ্ছে। কিভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী গ্রামগঞ্জের মানুষ থেকে শহরতলী সব জায়গায় কাজ করেছে সেগুলি বোঝানো হয়।