পুরুলিয়া ১: করম পূজায় আনন্দ-উচ্ছ্বাসে মাতল পুরুলিয়া সহ সমগ্র জঙ্গলমহল
টানা সাত দিন ধরে চলা এই লোকউৎসব ঘিরে জঙ্গলমহলের গ্রামগুলিতে উৎসবের মেজাজ ও উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। জেলার অন্যান্য অংশের মতোই পুরুলিয়া ১ নম্বর ব্লকের চাকড়া এলাকাতেও দেখা গেল পূজার বিশেষ ও বর্ণাঢ্য ছবি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিয়ম মেনে ও আচার-অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে সাত দিন ধরে জঙ্গলমহলের বিভিন্ন গ্রামে এই পূজা অনুষ্ঠিত হয়। বিশেষ করে করম গাছের ডাল কেটে এনে পুজো করা, উপবাস পালন এবং গ্রামের যুবতীদের ‘জাওয়া’ তোলা এই উৎসবের অন্যতম প্রধান আকর্ষ