রায়গঞ্জ: ঘুমন্ত অবস্থায় কানে সাপের ছোবল! কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যুতে শোকের ছায়া
কালিয়াগঞ্জের উত্তর শিবপুরে ঘুমের মধ্যেই সাপের ছোবলে মৃত্যু হলো এক নাবালিকার। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার নাম অমৃতা সরকার (১২)। পরিবারের দাবি, রবিবার ভোরে বিছানাতেই তার কানে সাপে ছোবল দেয়। তাকে প্রথমে কালিয়াগঞ্জ হাসপাতাল ও পরে রায়গঞ্জ মেডিকেলে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ তদন্ত শুরু করেছে এবং দেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।