বর্ধমান স্টেশনে ভয়াবহ রেল দুর্ঘটনার দৃশ্য! বগির ওপর বগি উদ্ধারকাজে এনডিআরএফ—আসল সত্য জানলে চমকে যাবেন।
ব্রেকিং নিউজ! বর্ধমান রেলওয়ে স্টেশনে ভয়াবহ কাণ্ড! একটি ট্রেনের বগির ওপর সরাসরি উঠে গেল আরেকটি আস্ত বগি! চারদিকে সাইরেনের শব্দ, ছুটে আসছে এনডিআরএফ ও দমকল—বগি কেটে চলছে উদ্ধারকাজ! কিন্তু দাঁড়ান, ভিডিওটা স্ক্রল করবেন না—কারণ এর পেছনের আসল সত্যিটা জানলে আপনিও চমকে যাবেন!
প্রথম ঝলকে এই দৃশ্য দেখলে যে কারও বুক কেঁপে উঠতে বাধ্য! মনে হবে যেন বর্ধমান স্টেশনে ঘটে গিয়েছে কোনো বড়সড় রেল বিপর্যয়! কিন্তু না, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই—এটি কোনো আসল দুর্ঘটনা নয়, বরং ভারতীয় রেল ও এনডিআরএফের যৌথ উদ্যোগে একটি মেগা মক ড্রিল বা জরুরি মহড়া!
এদিন বর্ধমান স্টেশন চত্বরে আসল রেলের কোচ ও লাইনের ওপর একটি বগিকে আরেকটি বগির ওপর তুলে দিয়ে হুবহু দুর্ঘটনার পরিস্থিতি তৈরি করা হয়। আর সেখানেই বিশালাকার ক্রেন, কোল্ড কাটিং মেশিন এবং ড্রোনের সাহায্য নিয়ে বগির ভেতর আটকে পড়া যাত্রীদের কীভাবে মুহূর্তের মধ্যে জীবিত উদ্ধার করা হবে, তার রুদ্ধশ্বাস মহড়া দিলেন হাওড়া ডিভিশন, এনডিআরএফ এবং রাজ্য প্রশাসনের কর্মীরা। খোদ ডিআরএম ও রেলের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে খতিয়ে দেখা হলো উদ্ধারকারী দলের প্রস্তুতি!