কাশীপুর: কাশিপুরে বাপ-বেটার পার্টির হারতে চলেছে নাম না করে তৃণমূল প্রার্থী সৌমেন বেলথরিয়াকে কটাক্ষ বিজেপি জেলা নেতা স্বপন চৌধুরীর
তৃণমূল এখন মরা গাছের মতো। মরা গাছের গোড়ায় জল দিয়েও লাভ নেই। কাশিপুরে বাপ-বেটার পার্টির হারতে চলেছে। নাম না করে তৃণমূল প্রার্থী সৌমেন বেলথরিয়াকে কটাক্ষ বিজেপির। বিজেপির জেলা নেতা স্বপন চৌধুরী বলেন, পরাজয় বুঝতে পেরে তৃণমূল প্রার্থী ও তার বাবা বিজেপি সমর্থকদের ভয় দেখানোর চেষ্টা করছেন। জোর করে দেওয়াল লিখছেন। যতই রংবেরঙের দেওয়াল লিখুন। মানুষের মনে ওদের প্রতি যা ক্ষোভ আছে, তা মিটবে না।