এক সপ্তাহ নিখোঁজ থাকার পর বনজেমারি কয়লা খাদান থেকে উদ্ধার এক যুবতীর পচা গলা দেহ !
কাজল মিত্র
সালানপুর থানার অন্তর্গত বনজেমারী কোলিয়ারির ওসিপি কয়লা খাদানের পাশ থেকে পাওয়া গেল এক যুবতীর পচা গলা মৃতদেহ । জানা যায় যে গত রবিবার থেকেই ওই যুবতি বাড়ি থেকে নিখোঁজ ছিল। পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগও জানানো হয়েছিল।অনেক খোঁজা খুঁজি করা হলেও তাকে পাওয়া যায়নি ।তবে আজ রবিবার স্থানীয়রা সকাল বেলায় কলিয়ারী ওসিপী থেকে ওই যুবতির মৃত দেহ দেখতে পেয়ে খবর দেওয়া হয় সালানপুর থানার পুলিশকে ।ঘটনাস্থলে সালানপুর থানা পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায় ।
জানাযায় ও যুবতির নাম
পূর্ণিমা বাউরি বয়স ২৫, পিতা রাবণ বাউরি সালানপুর পঞ্চায়েত এর শিবদাসপুর এর বাসিন্দা ।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।তবে ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বোঝা যাচ্ছেনা কি ভাবে মারা গেছে ।
Salanpur, Paschim Bardhaman | Jul 12, 2026