পুরুলিয়া ১: ২৫ টি পরিবার সিপিআইএম ত্যাগ করে বিজেপিতে যোগদান বেলকুড়ি বিজেপি কার্যালয়ে
রবিবার সন্ধ্যায় বেলকুড়ি বুথ এলাকা থেকে প্রায় ২৫টি পরিবার সিপিআইএম ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করল। বেলকুড়ি বিজেপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই পরিবারগুলির হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। নবাগতদের হাতে পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, জেলা বিজেপি সভাপতি শঙ্কর মাহাতো এবং সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জলাধর মাহাতো।