নিজের স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন ও পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনালো পুরুলিয়া জেলা আদালত সঙ্গে ষাট হাজার টাকা জরিমানা। প্রসঙ্গত উল্লেখ থাকে গত ২৯-১২ -২০২০ তারিখে বোরো থানার বিক্রমডি গ্রামের মনিকা সবর কে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছিল স্বামী সীতারাম সবরের উপর ,দীর্ঘ পাঁচ বছর মামলা চলার পরে অবশেষে এদিন বৃহস্পতিবার সিতারাম সবরকে দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনালো জেলা আদালত।