প্রায় 1400 শিক্ষক শিক্ষিকার উপস্থিতিতে কৃষ্ণনগর রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হলো এ বি আর এস এম এর নদীয়া জেলা সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য ও জেলা নেতৃত্বসহ রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। তিনি বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শিক্ষানীতি এবং শিক্ষকদের নিয়ে সরকারের কি ভাবনাচিন্তা রয়েছে সে কথা জানান।