হেমতাবাদ: ফল হারিনী কালিপুজো ঘটাকরে অনুষ্ঠিত কালিয়াগঞ্জ নাট মন্দিরে
কালিয়াগঞ্জের ঐতিহ্য বাহী তথা দ্বিতীয় বিন্দাবন ধাম বলে পরিচিত নাট মন্দিরে ফল হারিণী কালী পূজার আয়োজন করা হলো।কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ তেমনি কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী নাট মন্দিরে বারো মাসে তেরো পার্বণ হয়ে থাকে কারণ মন্দির এলাকায় জুড়ে সনাতনি ধর্মের মানুষের সব দেব দেবী মন্দির রয়েছে।শনিবার রাতে আমাবস্যার রাতে স্থায়ী মন্দিরে নিষ্ঠা ও ভক্তি সহকারে ফল হারিণী কালী পূজার আয়োজন করা হয়।পূজারে ঘিরে প্রচুর মানুষের সমাগম হয়েছিল মন্দির প্রাঙ্গনে।